মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১২

ঝিনাইদহে পদ্মা সেতুতে দুর্নীতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহে পদ্মা সেতুর দুর্নীতিতে বিশ্ব ব্যাংকের দেওয়া চিঠি প্রকাশ এবং দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।  আজ দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের কেপি বসু সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পোষ্ট অফিস মোড়ে পৌঁছালে পুলিশ বাঁধা দেয়। এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের বাঁধা ভেঙে শহরের পায়রা চত্ত¡র প্রদক্ষিণ করে।
পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা। জেলা  বিএনপির দপ্তর সম্পাদক জাহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক, বিএনপি নেতা এ্যাডভোকেট এমএ মজিদ ও জাহিদুজ্জামান মনা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা অবিলম্বে পদ্মা সেতুর দুর্নীতিতে বিশ্ব ব্যাংকের দেওয়া চিঠি প্রকাশ ও দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
bd24live