মহেশপুরে তক্ষক পাচারের সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- মীর গোলাম নবী ও রবিউল ইসলাম। শুক্রবার দিনগত রাত ২টার দিকে উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
মীর গোলাম নবী ঝিনাইদহ সদর উপজেলার ফকিরাবাদ গ্রামের মৃত সোলাইমান হোসেনের ছেলে এবং রবিউল ইসলাম মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের রজমান মণ্ডলের ছেলে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শুক্রবার রাতে একটি তক্ষক ভারতে পাচারের উদ্দেশে গোলাম নবী ও রবিউল কানাইডাঙ্গা গ্রামে অবস্থান করছিলেন।
গোপন সূত্রে এ খবর পেয়ে শুক্রবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে ভারত সীমান্তের কাছের গ্রাম কানাইডাঙ্গা থেকে একটি তক্ষকসহ তাদের আটক করা হয়।
এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর