ঝিনাইদহ সদর উপজেলার কোলা গ্রাম থেকে
সোমবার ভোর রাতে দেশি তৈরি একটি সাটারগানসহ আরজ আলী নামে এক ব্যক্তিকে
র্যাব আটক করেছে। আরজ আলী ঝিনাইদহ সদর উপজেলার নাটাবাড়িয়া গ্রামের আব্দুল
বারী মোল্লার ছেলে। ঝিনাইদহ র্যাব-৬ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার হামদুল
হক জানান, সোমবার ভোরের দিকে গোপন সূত্রে খবর পেয়ে র্যাব আরজ আলীকে কোলা
গ্রাম থেকে আটক করে। তিনি আরো জানান, পরে তার স্বীকারোক্তি
মোতাবেক নাটাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে
একটি সাটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে সোমবার ঝিনাইদহ
সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
