পদ্মাসেতু নির্মাণ তহবিলে এক মাসের ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঝিনাইদহের
মুক্তিযোদ্ধারা।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ
সম্মেলনে ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মকবুল হোসেন এ ঘোষণা
দেন।
সংবাদ সম্মেলনে জেলা কমান্ডার মকবুল হোসেন জানান, ঝিনাইদহ জেলার ৬ উপজেলায়
১ হাজার ৬শ ৬৬ জন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। তাদের প্রত্যেকের এক
মাসের প্রাপ্তভাতা ২ হাজার টাকা পদ্মাসেতু নির্মাণ তহবিলে দেবেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা ডা. মেহের আলী, রহমত আলী
মন্টু, আবু বকর ও সিদ্দিক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বাংলানিউজটোয়েন্টিফোর
