শনিবার, ২১ জুলাই, ২০১২

ইসলামী বিশ্ববিদ্যালয় ৪০ দিন ছুটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পবিত্র রমজান, জন্মাষ্টমী, জাতীয় শোক দিবস, শব-ই-ক্বদর, ঈদ-উল-ফিতর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার  থেকে ছুটি শুরু হয়েছে। ইবি রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়ে, ১৯ জুলাই থেকে ২৮ আগস্ট পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ২৯ আগস্ট থেকে যথারীতি ক্লাস চলবে। এ ব্যাপারে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া জানান, আগামী ২৪ জুলাই সকাল ১০টার মধ্যে ছাত্র-ছাত্রীদের আবাসিক হল ত্যাগ করতে বলা হয়েছে এবং  ঈদের ছুটি শেষে আগামী ২৮ আগস্ট হলগুলো খুলে দেয়া হবে। তবে একাডেমিক সূত্রে জানা যায়, আগামী ২৪ জুলাই আবসিক হল বন্ধ না হওয়া পর্যন্ত সকল বিভাগের পূর্বনির্ধারিত চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। bdlive24