শনিবার, ২১ জুলাই, ২০১২

বাংলাদেশ টি-টোয়েন্টির জন্য স্কটল্যান্ড দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টি- টোয়েন্টি ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে স্কটল্যান্ড।
২৪ জুলাই নেদারল্যান্ডসে ইউরোপ সফরে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
কানাডার বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে স্কটল্যান্ড। ম্যাথু পার্কারের বদলে দলে এসেছেন কেলভিন বারনেট।

বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রমাণের জন্য স্কটল্যান্ড মুখিয়ে আছে বলে জানিয়েছেন দলের কোচ পিটার স্টেইনডল। তিনি বলেন, “চলতি বছর কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে খেলার এটাই আমাদের একমাত্র সুযোগ।”
“এই গ্রীষ্মে এটাই হতে যাচ্ছে আমাদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। তারপরও পুরো ৪০ ওভার খেলা সম্ভব হলে ভালো পারফরম্যান্সের ব্যাপারে আমি আশাবাদী,” যোগ করেন তিনি।

আয়ারল্যান্ডকে প্রথম টি-টোয়েন্টিতে ৭১ রানে হারিয়ে ইউরোপ সফরে শুভ সূচনা করেছে বাংলাদেশ।
দল: গর্ডন ড্রুমন্ড (অধিনায়ক), রিচি বেরিংটন, ক্যালাম ম্যাকলিয়ড, জ্যান স্ট্যানডার, কাইল কোয়েটজার, প্রেস্টন মমসেন, রায়ান ফ্ল্যাননিহান, ক্রেগ ওয়ালেস, জস ডেভি, মজিদ হক, গর্ডন গৌডি, কেলভিন বারনেট ও আলাসডায়ার এভানস। gramerkagoj