শনিবার, ২১ জুলাই, ২০১২

কালীগঞ্জে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত : ৭ ঘন্টা চলাচল বন্ধ

কালীগঞ্জে রেলস্টেশনের একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সারাদেশের সাথে খুলনার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার বিকাল ৪টা ৪০ মিনিটে মহানন্দা ১৬ ডাউন যাত্রীবাহী ট্রেনটি খুলনা অভিমুখে যাবার সময় বারোবাজার স্টেশনের ইয়ার্ডের মধ্যে পিছনের একটি বগির ৬টি চাকা লাইনচ্যুত হয়। ফলে ঘটনাস্থল বারবাজারের উভয় পাশে শত শত যাত্রী নিয়ে কপোতাক্ষ এক্সপেস ও নকশীকাঁথা ট্রেন দাড়িয়ে ছিল। সংবাদ পেয়ে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, রাত ১২টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।
মোবারকগঞ্জ রেলস্টেশনের সহকারী প্রকৌশলী (ওয়ে) কাজী দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, দেখা গেছে রেললাইনের কোন ত্র“টি ছিলনা। তবে ট্রেন সম্ভবত সাডেনলি স্পীড আপের কারনে লাইনচ্যুত হয়েছে। তিনি আরো জানান উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সংবাদ দিয়েছি। তারা খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন নিয়ে ঘটনাস্থলে আসছেন। gramerkagoj