কুষ্টিয়া সরকারি কলেজে উচ্চমাধ্যমিক ভর্তিতে কোটা বরাদ্দ না দেওয়ায় অধ্যরে
কার্যালয় ভাঙচুর করেছে ছাত্রলীগ কর্মীরা। বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। কলেজ
অধ্য বদরুদ্দোজা, উচ্চমাধ্যমিক ভর্তি কার্যক্রম চলাকালে
কলেজ ও বহিরাগত একদল ছাত্রলীগকর্মী তার কার্যালয়ে প্রবেশ করে। তারা
অবৈধভাবে কোটা দাবি করে। তাদের দাবি না মানলে ছাত্রলীগের কর্মীরা লাঠিসোটা ও
ইটপাটকেল ছুড়ে কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়।
বেশ কয়েকটি ভর্তি ফরম
ছিনিয়ে নেয়। বিষয়টি তাৎনিকভাবে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও র্যাব-১২
কুষ্টিয়া ইউনিটের সদস্যদের জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে আসে। তবে
র্যাব ও পুলিশ কলেজে পৌঁছার আগেই ছাত্রলীগের কর্মীরা দ্রুত ক্যাম্পাস
ত্যাগ করে। অধ্য আরও জানান, বাণিজ্য, মানবিক ও বিজ্ঞান বিভাগে সর্বমোট ১১শ’
শিার্থী ভর্তি করা হবে। ইতোমধ্যে ১ হাজার ৫০ জন ভর্তি হয়েছে। অবশিষ্ট ৫০
আসনের ভর্তি প্রক্রিয়া চলছে। এই ৫০ আসনের জন্য ছাত্রলীগ নিয়ম বহির্ভূতভাবে
কোটা দাবি করে। এতে রাজি না হওয়ায় ছাত্রলীগ কর্মীরা এই হামলা চালায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন কলেজ
অধ্যরে কার্যালয় ভাঙচুর হচ্ছে এমন সংবাদে পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টির
সত্যতা পাই। তবে কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ
ব্যাপারে কলেজ কর্তৃপরে কাছ থেকে একটি অভিযোগ পত্র পেয়েছি। এদিকে ঘটনার পর
ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিলাইভ