ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নৈহাটী গ্রামে মিশন রাজা (২৬) নামে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মিশন নৈহাটী গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে। যশোর থানা পুলিশ নিহত’র স্বজনদের মিশন রাজা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে বলে প্রচার করলেও সোমবার সন্ধ্যায় লাশ দাফনের সময় দেখা গেছে শরীরে গুলির চিহ্ন এবং লাশটি ময়না তদন্ত করা হয়েছে। নলডাঙ্গা ইউনিয়নের কাউন্সিলর মিল্টন সাংবাদিকদের জানান, যশোর শহরে চাচড়া এলাকায় নাকি পুলিশ মিশন রাজার লাশ পায়।
