শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২

ঝিনাইদহ তথ্য বাতায়নের বেহাল দশা

ঝিনাইদহ তথ্য বাতায়নের এখন বেহাল দশা। সময় মতো কর্মকর্তা কর্মচারীদের নাম ও তাদের কর্মকান্ড আপগ্রেড না থাকায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। ঝিনাইদহ তথ্য বাতায়নে জেলা প্রশাসকসহ জেলা পর্যায়ে সরকারী কর্মকর্তাদের বেশির ভাগ ক্ষেত্রে পুরতানদের নাম ঠিকানা ও ছবি শোভা পাচ্ছে। ঝিনাইদহের সাবেক জেলা প্রশাসক রমা রানী রায় গত ১৫ মার্চ ঝিনাইদহ থেকে বদলী হলেও নতুন জেলা প্রশাসক খাঁজা আব্দুল হান্নানের ছবিযুক্ত প্রফাইল তথ্য বাতায়নে নেই। এমনিক ওয়েব পোর্টালে যোগাযোগের সুচিতেও সাবেক জেলা প্রশাসক রমা রানী রায়ের নাম ঠিকানা এখনো রয়েছে। জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজেষ্ট্রেট ফরিদা ইয়াসমিন ৫ মাসের ট্রেনিংয়ে জেলার বাইরে অবস্থান করলের জেলা প্রশাসনের গুরুত্বপূর্ন ১৩টি শাখায় তার নাম উল্লেখ রয়েছে, নতুন দায়িত্ব ম্যজিট্রেটের নাম নেই। জেলা প্রশাসকের মাসিক কার্যক্রমে সাবেক ডিসি রমা রানীর ভ্রমন তালিকা সন্নিবেশিত রয়েছে। এছাড়া জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা যেমন পুলিশ সুপার, জেলা মৎস্য কর্মকর্তা, জেলা আনসার কমান্ড্যান্ট, জেলা শিা অফিসার, এলজিইডি, প্রণী সম্পাদ, সমাজসেবা ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে পুরাতনদের নাম ও ছবি শোভা পাচ্ছে। ঝিনাইদহ সড়ক বিভাগে নতুন নির্বাহী প্রকৌশলী শাহাজান মিয়ার নাম থাকলেও সেখানে পুরাতন নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দীন খানের ছবি শোভা পাছে। তাছাড়া প্রকৌশলী বানানটিও “প্রৌশলী” লেখা হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর সেলিম রেজা ৪/৫ মাস আগে বদলী হলেও সার্কিট হাউসের দায়িত্বে এখনো তাকে দেখানো হচ্ছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে কোন কোন কর্মকর্তা এক বছর আগে বদলী হলেও তাদের প্রফাইল পরিবর্তন করা হয়নি। এতেই প্রতিয়মান হয় যে ঝিনাইদহ জেলা তথ্য বাতায়নটি চরম অবহলোর শিকার। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা প্রশাসক খাজা আব্দুল হান্নান জানান, তথ্য বাতায়নটি ঢেলে সাজাতে উপজেলা পর্যায়ে কাজ চলছে। তিনি জানান আগামী সেপ্টম্বর মাসের মাঝামাঝি সময়ে পরিপূর্ন তথ্য বাতায়ন জেলাবাসিকে উপহার দেওয়া সম্ভব হবে। এ বিষয়টি নিয়ে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ রফিকুল ইসলাম জানান, জেলা তথ্য বাতায়নের রি-সাফলিং চলছে। তিনি আরো জানান আগামী ৩ সেপ্টম্বরের মধ্যে জেলা তথ্য বাতায়ন আধুনিক ও আপগ্রেড হয়ে যাবে।jessorenews24