শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪০ বছরে ৬৪ জনপ্রতিনিধি খুন

স্বাধীনতা পরবর্তী ৪০ বছরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় গত মঙ্গলবার পর্যন্ত ৬৪ জন জনপ্রতিনিধি খুন হয়েছেন। জনপ্রতিনিধিদের মধ্যে জাতীয় পরিষদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান রয়েছেন। চেয়ারম্যান খুনের তালিকায় খুলনা জেলা শীর্ষে। নিহত চেয়ারম্যানদের মধ্যে খুলনায় ২২ জন, যশোরে ১১ জন, কুষ্টিয়ায় ৭ জন, চুয়াডাঙ্গায় ৩ জন, বাগেরহাটে ৫ জন, সাতক্ষীরা, ঝিনাইদহ ও নড়াইলে ২ জন করে, মেহেরপুর ও রাজবাড়ীতে একজন করে। বিভিন্ন সময়ে এসব খুনের সাথে রাজনৈতিক প্রতিপক্ষ, জাসদ গণ বাহিনী, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি (এমএল), পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি এবং জনযুদ্ধ জড়িত বলে অভিযোগ রয়েছে।  এ অঞ্চল থেকে কমিউনিস্ট আন্দোলন উৎখাত করার জন্য আওয়ামী লীগের ওই দুই নেতা উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তৎকালীন সময়ে আন্ডার গ্রাউন্ড রাজনীতির সাথে সম্পৃক্ত পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি (এমএল) তাদেরকে হত্যা করে।jessorenews24