বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২

ঝিনাইদহে শিবির-ছাত্রলীগ সংঘর্ষ, ৩ শিবিরকর্মী গ্রেফতার

ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ তিন শিবিরকর্মীকে গ্রেফতার করেছে। বুধবার বিকালে অবৈধ যুদ্ধাপরাধ ট্রাইবুলান গঠন ও কেন্দ্রীয় নেতাদের অন্যায়ভাবে আটক রাখার প্রতিবাদে ঝিনাইদহ শহর জামায়াত এই বিক্ষোভ মিছিল বের করে। এ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থাসার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, জামায়াতের বিক্ষোভ ও সমাবেশকে কেন্দ্র করে শিবির ও ছাত্রলীগের মধ্যে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ তিন শিবিরকর্মীকে গ্রেফতার করেছে। শিবিরের শহর সভাপতি ইবনুল ইসলাম পারভেজ জানান, সমাবেশের শেষ ফেরার সময় ছাত্রলীগ হামলা চালায়। এতে দুই শিবিরকর্মী আহত হন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসময় শহর শিবিরের এইচআর সম্পাদক মো. শরিফুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। এরপর ছাত্রলীগের কর্মীরা শিবিরের মেসে হামলা চালালে শিবিরের কর্মীরা  প্রতিরোধ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এদিকে এই হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা এবং গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন শিবিরের শহর সভাপতি ইবনুল ইসলাম পারভেজ। এর আগে অবৈধ ট্রাইবুনাল গঠন ও কেন্দ্রীয় নেতাদের অন্যায়ভাবে আটক রাখার প্রতিবাদে জামায়াতের মিছিলটি শহরের পায়রা চত্বর থেকে শুরু হয়। পরে শহরের প্রধান সড়কগুলো ঘুরে করে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নেতা ইসমাইল হোসেন, আব্দুল আওয়াল, আব্দুল আলিম, শিবিরের শহর সভাপতি ইবনুল ইসলাম পারভেজ ও সাবেক সভাপতি জহুরুল ইসলাম।