মহেশপুর উপজেলা শহরের জমিদারপাড়া মহিলা মাদ্রাসার সুপার মাওলানা দোলোয়ার
হোসেন সাইফ কে থানা পুলিশ এখনও আটক করতে পারেনি ।এদিকে পুলিশ তাকে আটক করতে
না পারলেও ক্ষমতাশীন দলের নেতাদের কাছে তদবির করে যাচ্ছে ঘটনাটি মিমাংসার
জন্য। অন্যদিকে বিভিন্ন পত্রিকায় মহিলা মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার
হোসেন এর বিরম্নদ্ধে ছাত্রী ধর্ষনের সংবাদ প্রকাশিত হলে বিভিন্ন সাংবাদিককে
ম্যানেজ করতে মরিয়া হয়ে উঠেছে।উলেস্নখ্যঃ গত রোববার সন্ধ্যায় ঝিনাইদহের
মহেশপুর পৌর এলাকার জমিদারপাড়া মহিলা মাদ্রাসার সুপার দেলোয়ার হোসেন সাইফের
বিরম্নদ্ধে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী থানায় এসে ধর্ষনের অভিযোগ দায়ের করে।
যাহা ঐ রাতেই থানা পুলিশ অভিযোগটি এজাহার হিসাবে রেকর্ড করা হয়। এরপর থেকেই
মহিলা মাদ্রাসা সুপার লম্পট দেলোয়ার হোসেন সাইফ গা ঢাকা দেয়। shesherkhabar
