সোমবার, ৮ অক্টোবর, ২০১২

ইহুদিবাদি ইসরাইল ড্রোন ভূপাতিত করেছে

ইহুদিবাদি ইসরাইল গতকাল অজ্ঞাত যে ড্রোন ভূপাতিত করেছে এখনো পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। তবে, লেবাননের বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মেজর জেনারেল হিশাম জাবের বলেছেন, “এটা সম্ভবত আমেরিকার ড্রোন।” খবর; রে.তে.

ভূমধ্যসাগরের কাছে এ ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ সম্পর্কে হিশাম জাবের বলেন, “এ পর্যন্ত অনুসন্ধান চালিয়ে আমরা যা বুঝতে পেরেছি তা হচ্ছে- এ ড্রোন অবশ্যই মার্কিন বিমানবাহী জাহাজ অথবা সৌদি আরবের মার্কিন সামরিক ঘাঁটি থেকে এসেছে।” ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেছেন।
ইসরাইল অভিযোগ করেছে- কোনো একটি আরব দেশ থেকে এ ড্রোন গিয়েছিল। কিন্তু হিশাম জাবের বলেন, কোনো আরব দেশের কাছে ড্রোন নেই। আর লেবানন থেকে এ ড্রোন যাওয়াটা একেবারেই অসম্ভব ব্যাপার। অবশ্য, সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইলের নিজস্ব বেশ কয়েকটি ড্রোন ফিলিস্তিনের আশপাশের এলাকায় বিধ্বস্ত হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী গতকাল এক বিবৃতিতে জানিয়েছিল- পাইলটবিহীন একটি অজ্ঞাত বিমান সকাল ১০টার দিকে শনাক্ত করা হয় এবং তা ভূপাতিত করা হয়েছে। ইসরাইলি সেনা সদস্যরা ড্রোন ভূপাতিত হওয়ার জায়গা খুঁজে বের করা চেষ্টা করছে।
মেজর জেনারেল হিশাম বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার পর ইসরাইল যদি এ বিষয়ে কোনো উচ্চবাচ্য না করে তাহলে বুঝতে হবে যে, এটা ছিল মার্কিন ড্রোন। ::.বিডিটোয়েন্টিফোরলাইভ*