সোমবার, ৮ অক্টোবর, ২০১২

আবার একসঙ্গে অভিনয় করছেন নিপুণ এবং ইমন

আবার একসঙ্গে অভিনয় করছেন নিপুণ এবং ইমন। নতুন এই ছবির নাম ‘শিউলিমণি’।
ছবিটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। এখানে নাম ভূমিকায় অবিনয় করেছেন নিপুণ। এ চলচ্চিত্রের বিষয়ে নিপুণ বলেন, ‘পরিচালক ও প্রযোজকের আগ্রহের কারণে এই ছবিতে অভিনয় করতে সম্মত হয়েছি। গল্পটি আমার কাছে অসাধারণ মনে হয়েছে। গল্প শোনার পর আমরাও কাজটি করতে
আগ্রহী হই।’ ইমন বলেন, এই তো ভালোবাসা ছবিটি করতে গিয়ে আমার ও নিপুণের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, যা কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বেশ কজন পরিচালক এরই মধ্যে আমাদের জুটি করে ছবি তৈরির আগ্রহ প্রকাশ করেছেন। ::.বাংলানিউজটোয়েন্টিফোর*