৩৩ বছর পর কোনো বিশ্বকাপের ফাইনালে জিতল ওয়েস্ট
ইন্ডিজ। চতুর্থ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক
শ্রীলঙ্কাকে ৩৬ রানে হারিয়েছে তারা।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৫৬ বলে ৬টি বিশাল ছক্কা ও ৩টি চারে সাজানো মারলন স্যামুয়েলসের ৭৮ রানের আক্রমণাত্মক ইনিংসে ড্যারেন স্যামির দলের স্মরণীয় জয়ের ভিত রচিত হয়। এর পর বোলার-ফিল্ডারদের সাফল্যে আসে জয়।
১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা ভারত ও পাকিস্তানের পর তৃতীয় দল হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলল।
গত ৫ বছরে বিশ্বকাপ ফাইনালে এটি শ্রীলঙ্কার চতুর্থ হার। ২০০৭ ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে পেরে উঠেনি দলটি। আর ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে তারা হারে পাকিস্তানের কাছে। ::.বিডিনিউজটোয়েন্টিফোর*