বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন
আলালের মুক্তির দাবীতে ঝিনাইদহ জেলা যুবদল রবিবার সকালে মিছিল বের করলে
পুলিশের বাধায় তারা শহরে মিছিল করতে পারেনি। সকাল সাড়ে ১১ টার দিকে তারা
কেপি বসু সড়কস্থ দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি
শহরের প্রধান সড়কে ঢোকার মুখে পোষ্ট অফিস মোড়ে পুলিশ বাধা দেয়। ফলে তারা
মিছিলটি নিয়ে আবার দলীয় কার্যালয়ের সামনে ফিরে আসে। সেখানে তারা এক
সংক্ষিপ্ত সমাবেশ করে। জেলা যুবদলের আহবায়ক রওশন বিন কদর মিরন এর
সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি
জাহিদুজ্জামান মনা, যুগ্ম সম্পাদক এম এ মজিদ, আশরাফুল ইসলাম পিন্টু,
যুবদলের যুগ্ম আহবায়ক আহসান হাবিব রনক, মনোয়ার হোসেন রতন, মিজানুর রহমান
সুজন, মীর ফজলে এলাহী শিমুল, প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে যুবদল
কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল এর গ্রেফতারের নিন্দা ও
মুক্তির দাবী জানান। ::.শেষের খবর*
