রবিবার, ৭ অক্টোবর, ২০১২

অবশেষে মাহফুজুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে গেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। তার বিরুদ্ধে দায়েরকৃত একটি মানহানি মামলায় কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. আবু ওবাইদা আজ এই গেপ্তারি পরোয়ানা জারি করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচাল আখ্যায়িত করায় জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট এ, কে, আহমদ হোসাইনের ছেলে ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কক্সবাজার জেলা সভাপতি ও কক্সবাজার সিটি কলেজ এর প্রভাষক ইকবাল হোসাইন গত ২৮ জুন বাদী হয়ে তার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।