ঝিনাইদহ
সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নু জানান, মোশাররফ
হোসেন বিয়ে বাড়ির দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে বিকেল ৫টার দিকে সন্ত্রাসীরা
তাকে গাড়িতে তুলে নিয়ে যায় এবং লাউদিয়া গ্রামের মসিউর রহমান কলেজ মাঠে
হাতুড়ি পেটা করে ফেলে রেখে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর
হাসপাতালে পাঠায়। সন্ত্রাসীদের হামলায় মোশাররফ হোসেনের দুই পায়ের হাড়
ভেঙ্গে গেছে বলে পান্নু সাংবাদিকদের জানান।
এ
ব্যাপারে ঝিনাইদহ সদর থানা পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক মঞ্জুর হোসেন
জানান, বিষয়টি পুলিশ অবগত হয়েছে তবে এখনও কোনো মামলা হয়নি। ::.যশোরনিউজটোয়েন্টিফোর*
