মহেশপুরনিউজ২৪:: ঝিনাইদহ র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল সহ সীমান্ত এলাকার মাদক সম্রাট আলমগীর হোসেন (৩৫) কে আটক করেছে।
র্যাব সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব-৬ এর
সদস্যরা গত শুক্রবার গভীর রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া
ইউনিয়নের ভৈরবা পশ্চিমপাড়া গ্রামের আলমগীর হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে ৫০
বোতল ফেনসিডিলসহ আলমগীর হোসেনকে আটক করা হয়।
এঘটনায় মহেশপুর থানায় গতকাল শনিবার রাতে র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
