সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

মহেশপুরে আব্দুর রহমান হত্যা মামলার ৪ আসামী রিমান্ডে

মহেশপুরনিউজ২৪:: মহেশপুরে বহুল আলোচিত আব্দুর রহমান হত্যা মামলার ৪ আসামীকে মহেশপুর থানা পুলিশ ২৪ ঘন্টার রিমান্ডে নিয়েছে। থানা সুত্রে জানাগেছে, গতকাল শনিবার দুপুরে আদালতের নির্দেশে জেল হাজত থেকে ২৪ ঘন্টার রিমান্ড মঞ্জুর করা হয়।
মহেশপুর থানা পুলিশ আব্দুর রহমান হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী সিদ্দিক মোল্লা (২৭), মোতালেব মিয়া (৫৫) আলী আজগর (২৮) ও জামাল হোসেন  (৩০) কে ২৪ ঘন্টা রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
উলে­খ্যঃ গত ৩১ মার্চ দুপুরে মহেশপুর থানা পুলিশ মানিকদিহি গ্রামের খালের পাড়ের ধান ক্ষেতের মধ্যে থেকে হুশোরখালী গ্রামের আব্দুর রহমানের লাশ উদ্ধার করে। এর পর থেকেই আসামীরা পলাতক ছিলো। ::.শেষের খবর*