শনিবার, ২০ অক্টোবর, ২০১২

মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত জীবননগরের সবুজের অবস্থা আশঙ্কাজনক

মহেশপুরনিউজ২৪::  বুধবার ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াইঘাটা সীমান্তে বিএসএফের গুলিতে হতাহতের মধ্যে জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের দু গরু ব্যবসায়ী রয়েছে। এদের মধ্যে গুলিতে আহত সবুজের (৩০) অবস্থা আশঙ্কাজনক। তার হাত ও পায়ে গুলি লেগেছে। তাকে যশোর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত সবুজ বেনীপুর মাঠপাড়ার নূর ইসলামের ছেলে। জীভন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকায় সবুজের বাড়িতে চলছে আহাজারি। এ ঘটনায় আহত অপর জনের কোন হদিস মিলছে না। তবে সে ভারতের অভ্যন্তরে লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হতহত সকলে গরুব্যবসায়ী। গরু আনার জন্য তারা সংঘবদ্ধভাবে তারকাটা কেটে ভারতে অবৈধ অনুপ্রবেশ কালে ফতেপুর ক্যাম্প বিএসএফ জোয়ানদের সামনে পড়ে। এ সময় তাদের ওপর বিএসএফ গুলিবর্ষণ করলে রবিউল ইসলাম নামক এক গরু ব্যভসায়ী নিহত ও ৬ জন আহত হয়। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে।