মহেশপুরনিউজ২৪:: মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কোটচাঁদপুর উপজেলা শাখার নতুন
কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বলুহর মোড় বাসষ্ট্যান্ডস্থ আলীর
চাতালে সংগঠনের এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা আব্দুস সোবহানের
সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের ঝিনাইদহ জেলা আহবায়ক
তোজাম্মেল হোসেন তোজাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা
আব্দুর রশিদ, মান্দার বক্স, রমিজ উদ্দিন প্রমুখ। সম্মেলনে আব্দুস সোবহানকে
সভাপতি এবং আব্দুর রশিদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কোটচাঁদপুর
উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
