মহেশপুরনিউজ২৪:: বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর এস,বি,কে ইউনিয়ন
পরিষদের সম্মেলন কক্ষে আইডিয়াল রেশম চাষী কর্মশালা ও পুল ঘর তৈরীর সহায়তার
চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
যশোর রেশম বোর্ডের উপ পরিচালক সেলিম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুল ঘর
তৈরীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন অতিরিক্ত সচিব রাজশাহী রেশন বোর্ডের চেয়ারম্যান ড. মনতোষ ধর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা
আবুল কালাম আজাদ, এস,বি,কে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,
ঝিনাইদহ রেশন বোর্ডের ম্যানেজার এয়াকুব হোসেন,মহেশপুর রেশন বোর্ডের
ম্যানেজার মীর আনিসুজ্জামান প্রমুখ।
পরে ১৪ জন রেশম চাষীকে পুল ঘর তৈরীর আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। ::.শেশেরখবর*
