মহেশপুরনিউজ২৪:: বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলা যুবলীগের নেতা আলমগীর হোসেনকে
খালিশপুরে পিটিয়ে আহত করার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে
বিক্ষোভ করে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি এম,এ আসাদের নেতৃত্বে মহেশপুর সরকারী ডিগ্রী
কলেজ থেকে মিছিলটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে
রিপোর্টার্স ক্লাবের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এম,এ আসাদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ
সভাপতি আজিজুল হক আজা, সাধারণ সম্পাদক ডাঃ হাসানুজ্জামান আলীম, পৌর
যুবলীগের সভাপতি আতিয়ার রহমান আতি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
মশিউর রহমান জিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি আলমগীর কবির প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা অভিলম্বে সন্ত্রাসী সিলভারকে আটকের দাবী জানান। ::.শেশেরখবর*
