রবিবার, ২১ অক্টোবর, ২০১২

ঝিনাইদহে মহিলাদলের কর্মীসভা অনুষ্ঠিত

মহেশপুরনিউজ২৪:: ঝিনাইদহে জাতীয়তাবাদী মহিলাদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের চাকলাপাড়ায় অনুষ্ঠিত এ কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান।
জেলা মহিলা দলের সভাপতি আয়েশা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক, পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা, তহুরা খাতুন, শাহনাজ পারভীন, প্রভাষক কামাল হোসেন, শামসুজ্জামান লাকী প্রমুখ। কর্মীসভায় মহিলাদলের পাঁচ শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। পরে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়। সভায় মসিউর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশ এখন মহাসংকটের মধ্য দিয়ে চলছে। প্রধানমন্ত্রী যখন বুঝতে পেরেছেন তার সরকারের প্রতি জনগণের আস্থা আর নেই তখন তিনি সংবিধান পরিবতর্ন করেন নির্বাচন ব্যবস্থায়। এ ব্যবস্থা জনগণ মেনে নেয়নি। আজ সব কিছুতেই দলীয়করণ চলছে। তিনি জনগণকে এ জুলুমবাজ সরকারকে হঠাতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।  ::.শেশেরখবর*