মহেশপুরনিউজ২৪:: ‘প্রযুক্তিতে ঝিনাইদহ’ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ
র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে
শহরের পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে বাংলা
সফট্ওয়ার এর জনক ও তথ্য প্রযুক্তিবিদ মোস্তফা জববার নের্তৃত্ব দেন। জেলা
প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের
শিক্ষক-শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ র্যালীতে অংশ নেয়।
বিকালে স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে ‘‘উদ্দোক্তা উন্নয়ন ও ভবিষ্যত
পেশা বিষয়ক’’ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা সফট্ওয়ার এর জনক ও তথ্য প্রযুক্তিবিদ মোস্তফা
জববার, বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু,
অতিরিক্ত জেলা প্রশাসক শেখ রফিকুর ইসলাম ও প্রযুক্তিতে বাংলাদেশের সভাপতি
তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা সফটওয়্যারের জনক তথ্যপ্রযুক্তিবিদ
মোস্তফা জববার, বর্তমান ও ভবিষ্যতের পেশা ও উদ্যেগের বিষয়ে তরুনদের প্রতি
দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। প্রযুক্তিতে বাংলাদেশের সভাপতি
তথ্যপ্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর, ভবিষ্যত সময়পযোগী পেশা,দেশ
বিদেশে সম্ভাবনা ও সরকারী বেসরকারী পর্যায়ে আমাদের করনিয় বিষয়ে আলোচনা
করেন। প্রযুক্তি ভিত্তিক উদ্যেক্তাদের বিভিন্ন সম্ভাবনা, সুযোগ, সমস্য ও
সমাধানের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রযুক্তিতে বাংলাদেশের সাধারন
সম্পাদক নাহিদুল ইসলাম রুমেল। এ ছাড়া আরো বক্তব্য রাখেন, প্রযুক্তিতে
কুস্টিয়ার পরামর্শক মনির হাসান রিন্টু,প্রযুক্তিতে ঝিনাইদহের সভাপতি
মারজানুল হাসান, বেসিস সেরা ফ্রিল্যান্সার পদক প্রাপ্ত মামুনুর রশীদ ও
সাজ্জাদ হোসেন অলি। বক্তাগন দেশের মফস্বল শহর গুলোতে ব্যাকহোল খরচের কারনে
সরকারী ইন্টারনেটের দামের বৈষম্য দুর করে সারা দেশে একই দামে ব্যান্ডউথইথ
সরবরাহের দাবী জানান।
