রবিবার, ২১ অক্টোবর, ২০১২

ঝিনাইদহে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন

মহেশপুরনিউজ২৪ ::
ঝিনাইদহ প্রেসকাবের সম্মেলন কক্ষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার কমিটি গঠন উপলক্ষে এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মুহাঃ রুহুল আমীনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছাত্রনেতা মুহাঃ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে অরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মাস্টার শরাফৎ হোসেন জোয়ার্দার, মওলানা এনামুল হক, মোনতাজুল করিম, ছাত্রনেতা সাইফুল ইসলাম, মোঃজামাল উদ্দিন, ইবি শাখার সহ-সভাপতি মোঃ সাইফুল্লা প্রমুখ। প্রধান অতিথি বলেন, ইসলামের কথা বলে সরকার মতায় আসলেও ৪ বছরেও জনগনের প্রত্যাশা পুরন করতে ব্যার্থ হয়েছে। অতিতের সরকার গুলোও জনগনের কাছে দেয়া ওয়াদা পুরন করেনি। তাই সময় এসেছে ঘুরে দাড়াবার। নুতন বাংলাদেশ তথা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গড়তে হলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কর্মীদেরকেই শিক্ষা দেয় যোগ্য হয়ে গড়ে উঠতে হবে আগামী দিনের নেতৃত্ব দেয়ার জন্য। সম্মেলনে মুহঃ রুহুল আমীনকে সভাপতি ও মোঃ হুমায়ুন কবিরকে সেক্রেটারী করে ২০১২-২০১৩ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়। ::.শেষের খবর*