মহেশপুরনিউজ২৪:: ভারত থেকে কাটাতারের বেড়া কেটে গরু আনার সময় ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে রবিউল ইসলাম নামক এক গরু ব্যবসায়ী গুলি বিদ্ধ হয়ে নিহত হয়েছ্।এ সময় আরো ৬জন গুরুতর আহত হয়েছে।
শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহির উদ্দিন খাঁন জানিয়েছে, ১৬অক্টোবর মঙ্গলবার দিবাগত ভোর রাতে ৩০/৩৫জন গরু ব্যবসায়ী মহেশপুর উপজেলার চাপাতলা (শ্রীনাথপুর)সীমান্তের ওপারে ভারতের ফতেপুর গ্রাম থেকে কাটা তারের বেড়াকেটে গরু আনার চেষ্টা করলে ফতেপুর ক্যাম্পের বিএসএফ জোয়ানরা গুলি চালায়।
এ সময় গুলি বিদ্ধ হয়ে মাঠপাড়া গ্রামের তোরাব আলীর পুত্র রবিউল(২৫)ঘটনাস্থলেই মারা যায়। গুলি বিদ্ধ আহত শ্যামকুড় লড়াইঘাটা গ্রামের আঃ হান্নানের পুত্র ইমরান(২৮), মাঠপাড়া গ্রামের ওহিদুল্লাহর পুত্র রাজু(২৫), সরিষাঘাট গ্রামের নেছারউদ্দিনের পুত্র মোহাম্মদ আলী(৩০), পদ্মপুকুর গ্রামের সৌয়দ আলীর পুত্র মহর আলী(২৮),শ্রীনাথপুর গ্রামের গৌর হালদারের পুত্র শংকর(৩৫) ও সিরাজের পুত্র আব্দুল্লাহ(২৫)কে সঙ্গীয় ব্যবসায়ীরা বাংলাদেশে নিয়ে আসে।এদের মধ্যে রাজু ও মহর আলীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমরান ও আব্দুলকে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।শংকর ভারতে অবস্থান করে চিকিৎসা নিচ্ছে।কুশুমপুর সীমান্ত ফাড়ীর কোম্পানী কমান্ডার জানান, শ্রীনাথপুর সীমান্তফাড়ী এলাকায় বিএসএফের গুলিতে একজন বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।এ ঘটনায় বিএসএফের নিকট ত্রীব্র প্রতিবাদ জানানো হয়েছে।তিনি আরো বলেন, আজ সকাল ১১টায় শ্রীনাথপুর সীমান্তে বিজিবি -বিএসএফ এ মধ্যে পতাকা বৈঠক হয়েছে।বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল সুলতান আহম্মদ,ও বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন কেএন জয়।নিহত রবিউলের লাশ ব্রিসএফের হেফাজতে রয়েছে,বিকালে ফেরৎ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন বিএসএফের গুলিতে বাংলাদেশী নাগরিক হতাহতের ঘটনা স্বীকার করেছেন।
