বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১২

তত্ত্ববধায়ক দিন, নইলে জনরোষে পদত্যাগে বাধ্য হবেন: মওদুদ

মহেশপুরনিউজ২৪:: জনরোষে পড়ে ক্ষমতাচ্যুত হওয়ার আগেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে পদত্যাগ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় পরিষদ আয়োজিত এক প্রতীকী অনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

‘ইলিয়াস আলী নিখোঁজের ছয়মাসেও তাকে উদ্ধার করা হয়নি কেন? দেশবাসী জানতে চায়’ নামে এই অনশনটির আয়োজন করে পরিষদটি।

মওদুদ সরকারের উদ্দেশ্যে বলেন, “নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিন, পদত্যাগ করুন। তা নাহলে জনরোষে পড়ে একসময় পদত্যাগে বাধ্য হবেন।”
‘বিএনপি আর একবছর পর ক্ষমতায় এলে ইলিয়াস আলী নিখোঁজের তদন্ত করবে এবং এর কঠোর বিচার করা হবে’ বলে মন্তব্য করেন তিনি।  ::.বাংলানিউজটোয়েন্টিফোর*