ঝিনাইদহ শহরের কলাবাগান পাড়ার অসিত বিশ্বাসের ৩ ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে
মুসলমান হয়েছেন। ঝিনাইদহের নোটারী পাবলিকের আদালতে এফিডেভিট করে তাদের
নতুন নাম রাখা হয়েছে। পিতা-মাতার সম্মতি নিয়ে নোটারী পাবলিকের কাছে হলফ
নামার মাধ্যমে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে জানা গেছে।
ইতিপূর্বে
অসিত বিশ্বাসের দুই ছেলে অপুর্ব বিশ্বাস ও নিশিথ বিশ্বাস মুসলমান হওয়ার পর
সর্বশেষ ২ সেপ্টেম্বব ছোট ছেলে সুকুমার বিশ্বাস মুসলমান হয়। তাদের নাম
পরিবর্তন করে অপূর্ব বিশ্বাস থেকে আল আমিন, নিশিথ বিশ্বাস থেকে মোঃ আকরাম ও
সুকুমার বিশ্বাস থেকে আল ফারুক রাখা হয়েছে। জানা
গেছে, অসিত বিশ্বাসের মোট ৪ পুত্র ও এক কন্যা সন্তান। প্রথম এক পুত্র ও এক
কন্যা সন্তানের হিন্দু মতে বিয়ে হয়। পরে তার প্রথম পুত্র হিন্দু ধর্ম ত্যাগ
করে ইসলাম ধর্ম গ্রহণ করে। এতে তিনি বাধা না দেওয়ায় তার অন্য পুত্ররা একে
একে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম পরিবারে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সর্বশেষ
গত ২ সেপ্টেম্বর ছোট পুত্র সুকুমার বিশ্বাস ইসলাম ধর্ম গ্রহণ করে আল ফারুক
নাম ধারণ করে এবং গত ২২ সেপ্টেম্বর ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার নায়েব আলী
মন্ডলের কন্যা রুনা খাতুনকে বিয়ে করে। বিয়েতে পৌরসভার সাবেক চেয়ারম্যান
এসএম আনিছুর রহমান খোকা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আল ফারুক
জানান, ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে বড় ভাই ৩০ বছর ও মেজো ভাই ১০ বছর আগে
ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম পরিবারে বিবাহ করে সুখে-শান্তিতে বসবাস করছে।
সে সবার কাছে দোয়া প্রার্থনা করে। ::.যশোরনিউজটোয়েন্টিফোর*
