দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় অবশেষে মুখ খুললেন ৯ এপ্রিল রেলের অর্থ
কেলেঙ্কারির ঘটনার প্রধান সাক্ষী গাড়িচালক আজম খান। রেলের বহুল আলোচিত অর্থ
কেলেঙ্কারির ঘটনায় সাবেক রেলমন্ত্রী ও বর্তমানে দফতরবিহীন মন্ত্রী
সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুকের
গাড়িচালক আজম খান বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে
বলেছেন সে রাতে (৯ এপ্রিল) ৭০ লাখ টাকা নিয়ে গাড়িটি মন্ত্রী সুরঞ্জিতের
বাসার উদ্দেশ্যেই যাচ্ছিলো। তার গাড়িতে করেই নিয়োগ বাণিজ্যের অনেক টাকাই
যেতো বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার প্রচারিত আরটিভির সাক্ষাৎকারে তিনি বলেন, “টাকা তো সুরঞ্জিত সেনগুপ্তের বাড়িতে যাচ্ছিল। ওদিকে যাওয়ার পথেই আমি ঘটনা ঘটিয়ে ফেলি। এর আগেও কয়েকবার টাকা গেছে।”
শুক্রবার রাতে বাংলানিউজকে সুরঞ্জিত বলেন, “ভিডিওটি আমি দেখিনি তাই ওই ভিডিওর উত্তরে এখনই কিছু বলতে চাই না।” এ বিষয়ে দেশের গণমাধ্যমকে বুধবার তিনি বিস্তারিত জানাবেন।
সুরঞ্জিতের ব্যক্তিগত কর্মকর্তা কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, “এ নিয়ে তিনি (সুরঞ্জিত) সব গণমাধ্যমের সঙ্গে বুধবার কথা বলবেন।” এ মুহূর্তে পাঁচদিনের সফরে নিজ এলাকায় আছেন বলে জানান তিনি। ::.বাংলানিউজটোয়েন্টিফোর*