ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মামুদপুর গ্রামের চড়িয়ারবিল এলাকা থেকে বুধবার
সকালে মাসুদ হোসেন (৪০) নামে এক ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে
পুলিশ।
নিহত মাসুদ একই উপজেলার দোহা হাকিমপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। তার বিরুদ্ধে শৈলকুপা থানায় ডাকাতি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম শাহিন জানান, বুধবার সকাল ৮টার দিকে চড়িয়ারবিল এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে মাসুদের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, ডাকাতি মামলায় ২ মাস আটক থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান মাসুদ। ::.বাংলানিউজটোয়েন্টিফোর*