মহেশপুরনিউজ২৪:: আর মাত্র এক দিন পর বহুল আলোচিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচন
সামনে রেখে পরিচালিত অধিকাংশ জনমত জরিপে ডেমোক্র্যাট দলের বর্তমান
প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর প্রতিপক্ষ রিপাবলিকান দলের মিট রমনির মধ্যে
সমানে সমান লড়াইয়ের আভাস দেওয়া হচ্ছে। আজ রোববার ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ এ
খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, ‘রিয়াল ক্লিয়ার পলিটিকস’ নামের একটি সংস্থা সবগুলো জনমত জরিপের গড় করেছে। এতে দেখা গেছে, রমনির চেয়ে ওবামা মাত্র শূন্য দশমিক ১ শতাংশ এগিয়ে আছেন।
অপরদিকে বিবিসিও একই ধরনের একটি কাজ করেছে। এতে ওবামা ও রমনি দুজনই ৪৯ শতাংশ সমর্থন নিয়ে সমান অবস্থানে আছেন।
এদিকে উভয় প্রার্থীই এখন বিভিন্ন দোদুল্যমান রাজ্যে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। গতকাল শনিবার ওহাইও, উইসকনসিন, আইওয়া ও ভার্জিনিয়ায় প্রচারণা চালিয়েছেন ওবামা। অপরদিকে রমনি প্রচারণা চালান হ্যাম্পশায়ার, আইওয়া ও কলোরাডোতে। এসব রাজ্যের সিদ্ধান্তহীন ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি দেন তাঁরা। ::.প্রথমআলো*