মহেশপুরনিউজ২৪::বাঘাডাঙ্গা-মহেশপুর সড়কের মতিলালপুর নামকস্থানে যাত্রীবাহী বাস
দূর্ঘটনায় শুকুর আলী ওরফে মহাসীন (৩০) নামক একজন গাড়ীর হেলপার মারা গেছে।
এসময় শিশুসহ ৪০ বাস যাত্রী আহত হয়েছে ।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, রোববার সকাল ৭টার দিকে যাত্রীবাহী বাস
পাবনা জ-১১-০০৪৫ ঝিনাইদহ যাওয়ার পথে বাঘাডাঙ্গা-মহেশপুর সড়কের মতিলালপুর
মোড় নামকস্থানে রাস্তার পাশের খাদে উল্টে যায়। ঘটনাস্থলেই বাসের হেলপার
কালীগঞ্জ উপজেলার পাতিবিলার গ্রামের শুকুর আলী ওরফে মহাসীনের মৃত্যু হয়।
এসময় আহত হয় মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের আলী মহাইমেন (৫০),
বাঘাডাঙ্গা গ্রামের জয়গুন নেছা (৫০), আছমাতারা (১৮), রাজু আহম্মেদ (২৫),
নার্গিস বেগম (৩৮), আলী হাসান (১৯), কাঞ্চনপুর হুদা পাড়ার জামাল উদ্দীন
(৫২), খুলনার জেবা খাতুন (৩), মাদারিপুর শরিয়তপুর এলাকার মেস উদ্দীন (৫৮)
সহ ৪০ জন ।
আহতদেরকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ও ভৈরবা ক্লিককে ভর্তি করা হয়েছে।
তবে এঘটনায় মহেশপুর থানায় কোন মামলা হয়নি বলে জানান মহেশপুর থানার এস,আই শহিদলস্নাহ।
