মহেশপুরনিউজ২৪::
ঝিনাইদহে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা বিএনপি বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সমাবেশের
আয়োজন করে। সকাল ১১টার ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট চত্ত্বর এক বর্নাঢ্য
শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রায় রং বেরংয়ের ব্যানার, ফেষ্টুন ও ব্যানার
নিয়ে বিএনপি ও তার অংঙ্গদলের নেতাকর্মীরা অংশ নেন। শোভা যাত্রা শেষে
ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড মোড়ে বিএনপি নেতা আব্দুল মালেকের
সভাপতিত্বে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর
রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে বিএনপি নেতা জাহিদুজ্জামান মনা, আব্দুল
মতলেব, আক্তারুজ্জামান, এ্যাড. এমএ মজিদ, কামাল আজাদ পান্নু, আব্দুল আলীম,
আনোয়ারুল ইসলাম বাদশা, সাজেদুর রহমান পপ্পু, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, আবু
বক্কর, রওশন বিন কদর মিরণ, আশারফুল ইসলাম পিন্টু, আহসান হাবীব রনক, মীর
ফজলে এলাহী শিমুল প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে মসিউর রহমান বলেন, ৭ই
নভেম্বর না আসলে বাংলাদেশের ইতিহাস অন্য রকম হতো। তিনি বলেন এই স্বৈরাচারী
সরকারকে হঠাতে সিপাহী বিপস্নবের চেতনা উদ্বুদ্ধ হতে হবে। শোভা যাত্রায়
সিপাহী জনতার পেট্রেট তৈরী করে প্রদর্শন করা হয়। সমাবেশ থেকে ৭ই নভেম্বরের
চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আধিপত্যবাদী আগ্রাসন প্রতিরোধ করে
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহবান জানান।