বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১২

মহেশপুরে যুব উন্নয়নের উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মহেশপুরনিউজ২৪:: গতকাল সোমবার বিকালে ঝিনাইদহের মহেশপুর ভাটিয়ালী ফাউন্ডেশনের সভা কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ১৪ দিন ব্যাপী কর্মসংস্থান ও আত্ম কর্মসংস্থান প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাটিয়ালী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, যুব উন্নয়ন ক্রেডিট সুপার ভাইজার সামছূল আলম, প্রশিক্ষণ মমতাজ বেগম, জিন্নাত জাহান প্রমুখ। প্রশিক্ষণে ৪০ জন নারী অংশ গ্রহণ করেন।