মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১২

মহেশপুরে মন্ত্রীর আগমন উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের প্রস্ত্ততি সভা

মহেশপুরনিউজ২৪:: মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এর মহেশপুর আগমণ উপলক্ষ্যে গতকাল শনিবার দুপুরে সাবেক সোনালী ব্যাংক চত্ত্বরে উপজেলা আওয়ামীলীগের প্রস্ত্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্ত্ততি সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মীর সুলতানুজ্জামান লিটন, স্থানীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ বাবু, , পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, পান্তাপাড়া  আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক মাস্টার, ফতেপুর  আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমান, যাদবপুর  আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দীন, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, আজমপুর  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকিদুল ইসলাম, কাজীরবেড় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, স্বরুপপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ সভাপতি আজিজুল হক আজা, ছাত্রলীগ সভাপতি এম,এ আসাদ প্রমুখ।