মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১২

যুবদল নেতা বুলাকে ফুলেল শুভেচ্ছা জানাতে জীবননগর থেকে মোটরসাইকেলের বহর

মহেশপুরনিউজ২৪::  সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হয়ে ঢাকায় দীর্ঘদিন চিকিৎসা শেষে জেলা যুবদলের আহবায়ক ওয়াহেদুজ্জামান বুলার চুয়াডাঙ্গার আগমণ উপলক্ষে গতকাল শনিবার জীবননগর থেকে মোটরসাইকেলের একটি বহর চুয়াডাঙ্গায় গমন করে। যুবদল নেতা জাহিদুর রহমান মুকুল, আবুল কাশেম ও তরিকুল ইসলাম তারার নেতৃত্বে মোটসাইকেলের বহরটি চুয়াডাঙ্গা ঝিনাইদহ জেলার শেষ সীমানা বদরগঞ্জে গিয়ে অবস্থান নেয়। বিকেলে যুবদল নেতা সেখানে এসে পৌঁছুলে মোটরসাইকেলের বিশাল একটি বহর তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে চুয়াডাঙ্গাতে নেয়।