মহেশপুরনিউজ২৪:: ঘুষ, দুর্নীতি, হয়রানির প্রতিবাদ ও ট্রান্সফরমার দাবিতে ঝিনাইদহের
সোমবার সকালে ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর
(ওজোপাডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে ৫
গ্রামের মানুষ। একটি ট্রান্সফরমা বিকল হয়ে যাওয়ায় এলাকার প্রায় ৪ হাজার
বিদ্যুৎ গ্রাহক গত ৩ সপ্তাহ ধরে অন্ধকারে জীবন যাপন করছেন। এলাকাবাসি
ট্রান্সফরমার জন্য একাধিকবার বিদ্যুৎ অফিসে ধর্না দিয়েও কোন ফল হয়নি।
উপরন্ত তাদের কাছে ২ লক্ষাধিক টাকা দাবি করা হয় বলে এলাকাবাসির অভিযোগ।
এলাকাবাসি আব্দুল কুদ্দুস, নান্টু মিয়া, লিখন হেসেন ও টুটুল জানান, গত ৩
সপ্তাহ আগে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর বাজারে একটি ট্রান্সফরমার বাষ্ট
হয়ে যায়। এরপর থেকে মধুপুর, ভুপতিপুর, স্তাফাপুর, বিনোদপুর ও চাপড়ী গ্রাম
এলাকার রাইচ মিল, শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা সহ প্রায় ৪ হাজার বসত বাড়ি
বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরম দুর্ভোগের শিকার হয় ব্যাবসায়ী,
শিক্ষার্থীসহ এলাকার কয়েক হাজার পরিবার। সোমবার সকালে এলকাবাসি
ট্রান্সফরমার দাবি ও ঘুষ, দুর্নীতি, হয়রানির প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল
বের করে। মিছিল শেষে বিক্ষোভকারীরা ২১ জেলা বিদ্যুৎ বিতরণ প্রকল্প
ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটটেড এর (ওজোপাডি) নির্বাহী
প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা আরো
জানান ট্রান্সফরমার জন্য বিদ্যুৎ অফিসের লোকজন তাদের কাছে ঘুষ দাবি করেছেন।
ঘুষের টাকা দিতে না পারায় তাদেরকে একের পর এক ঘুরানো হচ্ছে। খবর পেয়ে
পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
