রবিবার, ২৫ নভেম্বর, ২০১২

জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে শার্শায় মানব বন্ধন

মহেশপুরনিউজ২৪:: শনিবার দুপুরে শার্শার নাভারনে ম্যাডাম খালেদা জিয়া ছাত্রলীগ নিয়ে মিথ্যাচার বক্তব্য প্রত্যাহার ও জামায়াত শিবিরের রাজনীতি বন্ধের দাবিতে নাভারন ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্দোগে এক মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ বিক্ষোভ সমাবেশে কলেজ ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার।
এ সময় আরো বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা হাসনাইন খুরশিদ মিলন, আল-আমিন রুবেল, আসাদুজ্জামান সোহাগ, তৌহিদুর রহমান রাজু, আবু রায়হান সোহাগ, কলেজ ছাত্র লীগের সাদারন সম্পাদক সালমান সোহেল, যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন নিরব, ইয়াছিন সিকদারম,সাজেদুর রহমান সাজু, জুয়েল, মেহেদি হাসান সনি, মহিনুজ্জান রাজন, এস কে মুরাদ ও মাসুদ রানা চঞ্চল।