রবিবার, ২৫ নভেম্বর, ২০১২

মহেশপুরে আফিল উদ্দিন সৃতি ফুটবল টুনামেন্টে খড়েমান্দার তলা জয়ী

মহেশপুরনিউজ২৪:: মহেশপুর উপজেলার ইদ্রাকপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত শুক্রবার বিকালে আফিল উদ্দিন স্মৃতি ফুটবল টুনামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।খেলায় খড়েমান্দার তলা একাদশ ১ গোলে জয় লাভ করেছে।ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন খড়েমান্দার তলা একাদশ ও নগর বর্নি একাদশ।
খড়েমান্দার তলা একাদশে পক্ষে গোলটি করেন ৭নং জারর্সি পরিহিত খেলোয়ার চুয়াডাঙ্গার মিলন রহমান। অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা রেজাউল করীম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকার সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা আতাউর রহমান, সিটি ব্যাংকের ভাইস প্রেসিঢেন্ট আশানুর রহমান, বিশিষ্ঠ সমাজ সেবক নজরুল ইসলাম,আলী আহাম্মেদ, মিজানুর রহমান, এ্যাডঃ প্রিন্স,সাংবাদিক অসীম মোদক,বাবর আলী বাবু প্রমুখ।