মহেশপুরনিউজ২৪:: ঝিনাইদহ সদর হাসপাতালে দুঃসাহসিক চুরির
ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর রাতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা জানালার থাই
গ্লাস, পানির পাম্প মেশিন সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। এ
ব্যাপারে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ আল মামুন জানান, আজ সোমবার ভোর ৪ টার দিকে একদল চোর সদর হাসপাতালের অপারেশন থিয়েটার এর পিছনের ও পানির পাম্প এর ৫ টি জানালার থাই গ্লাস খুলে নেয়। তারা জানালার গ্রিল কেটে একটি ছোট পানির পাম্প চুরি করে। চোরেররা অপারেশন থিয়েটারের বেসিন খুলতে গেলে তা পড়ে ভেঙ্গে যাওয়ার শব্দ শুনে ডিউটিরত নার্স গীতা মন্ডল টের পেয়ে যায়। তার চিৎকারে চোরেররা পালিয়ে যায়। বেসিন ভেঙ্গে পানি পড়ে অপারেশন থিয়েটার কক্ষ ভেসে যায়। ফলে সাময়িকভাবে আপারেশন কার্যক্রম ব্যাহত হয়।
নার্স গীতা মন্ডল জানায়, চোরেরা কালো মুখোশ পরা ছিল। তারা তাকে হুমকি দিয়ে চিৎকার করতে নিষেধ করে।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ আল মামুন আরো জানান, হাসপাতাল এলাকায় নিরাপত্তার অভাব রয়েছে। যার কারনে এ ধরনের ঘটনা ঘটানো সম্ভব হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।