মহেশপুরনিউজ২৪:: বাইসাইকেল যোগে খালিশপুরের হাটে ঝাল বিক্রয় করতে যাওয়ার সময়
ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে নিহত হয়েছে ভালাইপুর গ্রামের সলেমান বিশ্বাস
(৭২)।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকাল ৯টার দিকে মহেশপুর উপজেলার খালিশপুর- মহেশপুর সড়কের বেলেঘাট নামক স্থানে।
এলাকাবাসী সুত্রে জানাগেছে, মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের কফিল
বিশ্বাসের পুত্র সলেমান বিশ্বাস সকালে বাইসাইকেল যোগে কাচা ঝাল নিয়ে
খালিশপুর যাওয়ার সময় বেলেঘাট নামকস্থানে পৌছালে একটি ট্রাক্টর তাকে পৃষ্ঠ
করে পালিয়ে যায়।
এঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
