মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১২

মহেশপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

মহেশপুরনিউজ২৪:: গত রোববার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা খালিশপুর বাজারে জামায়াত ইসলামের উদ্যোগে অবৈধ যুদ্ধাপরাধ ট্রাইবুনাল বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এস,বি,কে ইউনিয়ন জামায়াত ইসলামের আমীর সুলতান আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা নাবেয়ে আমীর ও নাটিমা ইউপি চেয়ারম্যান ফকির আহম্মদ মাষ্টার, থানা সেক্রেটারী মাস্টার শরিফ উদ্দীন, সহ সম্পাদক অধ্যাপক ফারুক আহম্মেদ, থানা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুল বারী, পৌর আমীর গোলাম রহমান প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।