বুধবার, ২৮ নভেম্বর, ২০১২

কালীগঞ্জের জামায়াত শিবিরের ৩৭ নেতা কর্মীর জামিন না মঞ্জুর

মহেশপুরনিউজ২৪:: কালীগঞ্জে জামায়াতের উপজেলা আমির ওয়ালিয়ার রহমান ও সেক্রেটারী মোঃ শহীদুজ্জামানসহ ৩৭ নেতার জামিন নামঞ্জুর করে মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে। জামায়াত শিবিরের নেতারা মঙ্গলবার দুপুরে পুলিশের দায়ের করা মামলায় ঝিনাইদহের বিচারিক আদালতের ম্যাজিষ্ট্রেট পারভেজ শাহরিয়ার আদালতে জামিনের জন্য উপস্থিত হন। শুনানী শেষে বিজ্ঞ বিচারক পারভেজ শাহরিয়ার জামায়াতের কালীগঞ্জ উপজেলা আমির ওয়ালিয়ার রহমান, সেক্রেটারী মোঃ শহীদুজ্জামান, সাবেক সেক্রেটারী আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান সবরুজ সোবাহানসহ ৩৭ নেতাকর্মীর জামিন না মঞ্জাুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান জানান গত ৬ নভেম্বর আন্তজার্তিক ট্রাইবুনাল বাতিল ও শীর্ষ জামায়াত নেতাদের মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে জামাত শিবিরের নেতাকর্মীরা কালীগঞ্জ শহরের মেইন বাসষ্টান্ড থেকে একটি মিছিল বের করে। তিনি আরো জানান, এ সময় পুলিশের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় শিবির সভাপতি আসাদুল ইসলাস ও আরিফ, নাজমুল, মাছুদ, শফিকুল, শোয়াইব, শামিম, তরিকুল, আব্দুলাহসহ ১২ শিবির কর্মী আহত হন। এ ঘটনায় কালীগঞ্জ থানায় পরদিন ৭ নভেম্বর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাদি হয়ে জামায়াত ও শিবিরের সব কমিটির আমির, সভাপতি ও সাধারন সম্পাদকসহ ৩৭ জনের নাম উলেখ করে ৩০০ জনের নামে মামলা দায়ের করেন।