বুধবার, ২৮ নভেম্বর, ২০১২

জীবননগর উখলী ইউপি চেয়ারম্যানের পাল্টা সাংবাদিক সম্মেলন

মহেশপুরনিউজ২৪:: জীবননগর উপজেলার ১ নং উথলী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান শরিফউদ্দিন ও পরিষদবর্গ মহিলা সদস্যদের সাংবাদিক সন্মেলনের জবাবে পাল্টা সাংবাদিক সম্মেলন  সন্মেলন করেছে। শুক্রবার বিকেলে উথলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। জনাকীর্ণ এ সাংবাদিক সম্মেলনে মহিলা সদস্য অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলা হয়েছে তারা ব্যাক্তি স্বার্থ হাসিলে মনগড়া এ অভিযোগ আনায়ন করেছে। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে উথলী ইউপি চেয়ারম্যান শরিফউদ্দিন দাবি করে বলেন, মহিলা সদস্যদের নামে প্রকল্প করে তার স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করে আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, তাদের নামে একাধিক প্রকল্প দেওয়া হলে তারা দুর্নীতির আশ্রয় নিয়ে নিন্মমানের ইটের ব্যবহার ও রাস্তার মাপ কম করে উক্ত প্রকল্পের সমুদয় টাকা দাবি করলে তিনি তাতে বাধা প্রদাণ করে পুরো কাজ করে বিল নেওয়ার কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। ভিজিএফ-ভিজিডি তালিকা তৈরীর কমিটি রয়েছে উক্ত কমিটি তালিকা প্রস্ত্তত করেন এর চেয়ারম্যানের কোন সম্পৃক্তা নেই। ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ১৬টি চেয়ার রয়েছে। মিটিঙের দিন মহিলা সদস্যদের বসার জন্য চেয়ার না দেওয়ার অভিযাগ হস্যকর ছাড়া আর কিছুই নয়। এ ছাড়া তাদেরকে লাঠি দিয়ে মারতে উদ্যত হওয়ার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি মহিলা সদস্যদের সাংবাদিক সম্মেলনের আয়োজনকে দুরবিসন্ধিমূলক দাবি করা হয়েছে। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ একটি নীতমালার মধ্য দিয়ে চলে। কোন ব্যাক্তির ইচ্ছানুযায়ী চলে না। সাংবাদিক সম্মেলনে ইউপি সদস্য আব্দুল হান্নান, ইউনূছ আলী, বজলুর রহমান টুটু, দ্দেজাউদ্দিন, মাহতাব আলী, আব্দুল কুদ্দুছ, খলিলুর রহমান, আমিনুল হক এবং ইউপি সচিব লিয়াকত আলী তাকে সহযোগিতা করেন।