মহেশপুরনিউজ২৪:: গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর বনলতা নাট্য সংসদের সম্মেলন
কক্ষে কচি-কাঁচার মেলা ৯ম সাহিত্য বাসরে শ্রেষ্ঠ লেখকদের মাঝে পুরস্কার
বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বনলতা নাট্য সংসদের পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্য রাখেন মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক
এটিএম খাইরুল আনাম।