মহেশপুরনিউজ২৪:: ঝিনাইদহে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বেসরকারি সংস্থা শোভার আয়োজনে বুধবার বিকালে সদর উপজেলার মিয়াকুণ্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে র্যালি বের হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফুরসন্দি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ছিলেন আমেনা খাতুন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, শোভার নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। সভায় বক্তারা আত্মহত্যা প্রতিরোধ করে মানুষের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহবান জানান। ঝিনাইদহ জেলায় নারী আত্মহত্যার প্রবণতা নিরীক্ষণ ও হ্রাসকরণ প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা শোভার আয়োজনে সদর উপজেলার কলমনখালি, বয়ড়াতলা, মুনুড়িয়া গ্রামেও অনুরুপ কর্মসুচি পালিত হয়েছে।
