মহেশপুরনিউজ২৪:: ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়ার মোড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাক চাপায় সোহেল
রানা (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত ও মামুন নামে আরেক ছাত্র আহত
হয়েছে।
নিহত সোহেল রানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফারাশপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। সে ফারাশপুর দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। আহত মামুন ঝিনাইদহ শহরের পবহাটী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
নিহত সোহেল রানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফারাশপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। সে ফারাশপুর দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। আহত মামুন ঝিনাইদহ শহরের পবহাটী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
ঝিনাইদহ সদর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুস সবুর বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঝিনাইদহ থেকে মোটরসাইকেলে করে কালীগঞ্জ যাওয়ার পথে চুটলিয়া এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে সোহেল ও তার মামাতো ভাই মামুন গুরুতর আহত হয়।
পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানার মৃত্যু হয়।
ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান এসআই।